বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

কিশোরগঞ্জের ইটনা উপজেলা খেলাফত ছাত্র মজলিসের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের ইটনা উপজেলা খেলাফত ছাত্র মজলিসের কমিটি গঠন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কিশোরগঞ্জের ইটনা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ হাবিবুর রহমান রাজুকে সভাপতি ও মোহাম্মদ আরমান হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হক্ব, সহসভাপতি মোহাম্মদ মোকাররম হুসাইন ও সাংগঠনিক সম্পাদক মোল্লা বরকত উল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ইটনা উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা কে এম শরীফ সানি, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা হেদায়েতুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলে সংগঠনের দাওয়াতি, সাংগঠনিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও সুশৃঙ্খল নেতৃত্বের আলোকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

নবগঠিত কমিটির নেতারা ইটনা উপজেলার ছাত্রসমাজের মধ্যে ইসলামী আদর্শের প্রচার-প্রসার, যোগ্য নেতৃত্ব সৃষ্টি এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


কিশোরগঞ্জের ইটনা উপজেলা খেলাফত ছাত্র মজলিসের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কিশোরগঞ্জের ইটনা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ হাবিবুর রহমান রাজুকে সভাপতি ও মোহাম্মদ আরমান হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হক্ব, সহসভাপতি মোহাম্মদ মোকাররম হুসাইন ও সাংগঠনিক সম্পাদক মোল্লা বরকত উল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ইটনা উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা কে এম শরীফ সানি, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা হেদায়েতুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলে সংগঠনের দাওয়াতি, সাংগঠনিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও সুশৃঙ্খল নেতৃত্বের আলোকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

নবগঠিত কমিটির নেতারা ইটনা উপজেলার ছাত্রসমাজের মধ্যে ইসলামী আদর্শের প্রচার-প্রসার, যোগ্য নেতৃত্ব সৃষ্টি এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা