কিশোরগঞ্জের ইটনা উপজেলা খেলাফত ছাত্র মজলিসের কমিটি গঠন
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কিশোরগঞ্জের ইটনা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মোহাম্মদ হাবিবুর রহমান রাজুকে সভাপতি ও মোহাম্মদ আরমান হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এ কমিটি গঠন করা হয়।কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ এমদাদুল হক্ব, সহসভাপতি মোহাম্মদ মোকাররম হুসাইন ও সাংগঠনিক সম্পাদক মোল্লা বরকত উল্লাহ।এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ইটনা উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা কে এম শরীফ সানি, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা হেদায়েতুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে ইটনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলে সংগঠনের দাওয়াতি, সাংগঠনিক ও শিক্ষামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।এ সময় ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও সুশৃঙ্খল নেতৃত্বের আলোকে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।নবগঠিত কমিটির নেতারা ইটনা উপজেলার ছাত্রসমাজের মধ্যে ইসলামী আদর্শের প্রচার-প্রসার, যোগ্য নেতৃত্ব সৃষ্টি এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।