সীমান্তে মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। এ সময় গাঁজাসহ শ্যামল কুমার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৫০ হাজার ৭৫০ টাকা।
রোববার (২৫ অক্টোবর) রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দিঘলটারী এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে অভিযান দুটি পরিচালনা করা হয়।
রাত ৮টা ১০ মিনিটে মোগলহাট বিওপির দায়িত্বপূর্ণ লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দিঘলটারী এলাকায় আকস্মিক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় বিজিবির টহলদল। এ সময় সন্দেহভাজন শ্যামল কুমারকে আটক করে তল্লাশি করলে তাঁর শরীরে ফিটিং অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। আটক শ্যামল কুমার নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের বাসিন্দা।
এদিকে একই রাতে গোড়কমন্ডল বিওপির দায়িত্বপূর্ণ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল কৃষ্ণ আনন্দ বকশি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে বিজিবি। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়েরের পর জব্দ করা মাদকদ্রব্যসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন