বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচি নিহত, আহত ৩

ছবি-বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের রৌমারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চাচি সোনা ভানকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ফারুক হোসেনের (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী, ভাতিজার বোন ও ছোট ভাইয়ের স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা ভান ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারুক হোসেন ওই গ্রামের মৃত জয়নাল জোদ্দারের ছেলে। তিনি দুবাইপ্রবাসী। প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে ফেরেন। স্বজনদের দাবি, দেশে ফেরার পর থেকে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় এবং তিনি অসংলগ্ন কথাবার্তা বলতেন।

ঘটনার দিন শুক্রবার দুপুরে ফারুক তাঁর মা ও ছেলে মাহমুদুলকে একটি ঘরে আটকে রাখেন। তাঁদের উদ্ধারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে ফারুক ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তাঁর চাচি সোনা ভানকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁর চাচা খলিল হোসেন (৫০), বোন মমিনা খাতুন (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগমকে (২৬) কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই সোনা ভানের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ফারুককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আহত তিনজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচি নিহত, আহত ৩

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের রৌমারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চাচি সোনা ভানকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ফারুক হোসেনের (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী, ভাতিজার বোন ও ছোট ভাইয়ের স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা ভান ওই গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফারুক হোসেন ওই গ্রামের মৃত জয়নাল জোদ্দারের ছেলে। তিনি দুবাইপ্রবাসী। প্রায় তিন মাস আগে ছুটিতে দেশে ফেরেন। স্বজনদের দাবি, দেশে ফেরার পর থেকে তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় এবং তিনি অসংলগ্ন কথাবার্তা বলতেন।

ঘটনার দিন শুক্রবার দুপুরে ফারুক তাঁর মা ও ছেলে মাহমুদুলকে একটি ঘরে আটকে রাখেন। তাঁদের উদ্ধারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে ফারুক ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তাঁর চাচি সোনা ভানকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁর চাচা খলিল হোসেন (৫০), বোন মমিনা খাতুন (৩৫) ও ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগমকে (২৬) কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই সোনা ভানের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ফারুককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আহত তিনজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা