‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র সহযোগী সংগঠন ধুনট ছাত্রকল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়ামিম হাসান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ‘আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা’র সভাপতি আঁখিনূর জামান বকুল ও সাধারণ সম্পাদক মোনাজ্জেমুল ইসলাম সুমন।
নতুন কমিটিতে ধুনট উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ বুলবুল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিএম জান্নাতুল নাঈম।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসানুজ্জামান নাদিম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবু রায়হান। অর্থ সম্পাদক হয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমির হামজা।
কমিটিতে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ, সংবাদমাধ্যম ও প্রচার, পরিবেশ ও সমাজসেবা, ইভেন্ট ব্যবস্থাপনা, পরিকল্পনা ও দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও বৃত্তি এবং চিকিৎসা ও রক্তদান কার্যক্রমের জন্য পৃথক সম্পাদকীয় পদ রাখা হয়েছে। পাশাপাশি বিতর্ক আয়োজন এবং ধুনট উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্যও দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নবমনোনীত সভাপতি আকিজ মাহমুদ বলেন, ‘প্রথমবারের মতো ধুনটের প্রতিটি অঞ্চলকে সমভাবে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক একটি সংগঠন গড়ে উঠল। ধুনটের সব শিক্ষার্থীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। একই সঙ্গে ধুনটের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
নতুন কমিটির মাধ্যমে ধুনট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন