বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নলছিটিতে রাস্তার নির্মান কাজ ফেলে রাখায় স্থানীয়দের বিক্ষোভ প্রতিবাদ

ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার শংকরপাশা পোলেরহাট থেকে দক্ষিণ গৌড়িপাশা সড়কের আরসিসি নির্মান কাজ ২০২১ সালে শুরু করে সম্পন্ন না করে ফেলে রাখায় চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে প্রায় ৫ বছর যাবত।

৫ বছর ধরে ফেলে রাখা রাস্তার কাজ ৭ দিনের মধ্যে শুরু করে দ্রুত সম্পন্ন করার  দাবিতে ঝাড়ু নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদ,বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।

গুরুত্বপূর্ণ সড়কের নির্মান কাজ সম্পন্ন না করে ফেলে রাখায় চরম জনদুর্ভোগ তৈরি হয়েছে,দুর্ভোগ লাঘবের দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

২৩ অক্টোবর শুক্রবার সকাল ৯.৩০ মি. থেকে ঝালকাঠির নলছিটি পৌরসভার শংকরপাশা পোলেরহাট থেকে দক্ষিণ গৌড়িপাশা সড়কে এই প্রতিবাদ বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

২০২০ সালে ৪৮ লক্ষ ৮৩ হাজার টাকায় আরসিসি নির্মান করার জন্য ৬০০ মিটার রাস্তাটির দরপত্র আহ্বান করে খান এন্টারপ্রাইজকে ঠিকাদার নিযুক্ত করে নলছিটি পৌরসভা। কিন্তু সেই রাস্তার মাত্র ২০০ মিটার নির্মান করে বাকি ৪০০ মিটার নির্মান কাজ না করেই ১৫ লক্ষ টাকা বিল উত্তোলন করে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ হলেও মূলত কাজটি ঠিকাদার আকতার হোসেনের।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পরে পৌরসভা সাবেক প্রশাসক নজরুল ইসলাম দুই দফা কাজ সম্পন্ন করতে চিঠি দিয়েছিলেন।তিনি চলে যাবার পরে আর এর অগ্রগতি হয়নি।

বর্ষায় রাস্তাটি এখন চরম দুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে,আগে পুরনো ইট সোলিং ছিলো যা দিয়ে কোনোমতে মানুষ চলাচল করতে পারলেও সেই ইটও তুলে নিয়ে চলে যায় ঠিকাদার।যেকারণে গত পাচ বছর যাবত সেই দুর্ভোগ এখন মরনফাদে পরিনত হয়েছে।যানবাহন তো দুরের কথা,মানুষ এখন পায়ে হেটেও রাস্তাটিতে চলাচল করতে পারছে না।বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী,শিশু ও বৃদ্ধদের।তারা অসুস্থ হলে চিকিৎসা নিতেও যেতে পারছেন না।এমনকি লাশ পর্যন্ত কাধে করে নিয়ে যাবার মতো অবস্থা নেই বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

আগামী সাত দিনের মধ্যে কাজ সম্পন্ন করতে আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।তা না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন আন্দোলনকারীরা।

এ সময় বিক্ষোভে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা খলিল হোসেন,সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য,জাহিদুল ইসলাম,মজিবুর রহমান,মো:ইউনুস প্রমূখ।

ঝালকাঠি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নলছিটিতে রাস্তার নির্মান কাজ ফেলে রাখায় স্থানীয়দের বিক্ষোভ প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা