যশোরের কেশবপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।
সভায় কেশবপুর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতাদের মধ্যে বক্তব্য দেন মাওলানা শরিফুল ইসলাম, আতাউর রহমান, মনিরুজ্জামান মনি, আবু তাহের, শিহাব উদ্দিন, জাহাঙ্গীর আলম, রবিউল আলম, নুরুন্নাহার নূরী ও আব্দুর রউফসহ অন্যান্য নেতারা।
সভায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক কার্যক্রম, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন