বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

রাজাপুরে ইজিবাইক দূর্ঘটনায় কিশোর নিহত, আহত মা ও চালক

ছবি প্রতীকী

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়  ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের সাতুরিয়া ইউনিয়নের  নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো. আদিব। সে রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাস ও নিশাত সুলতানা দম্পতির ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন আদিবের মা নিশাত সুলতানা (৩০) ও ইজিবাইকচালক মো. হেমায়েত তালুকদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যাত্রী নিয়ে ইজিবাইকটি রাজাপুর-পিরোজপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নারিকেলবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই কিশোর আদিবের মৃত্যু হয়। তার মা নিশাত সুলতানা ও চালক হেমায়েত তালুকদার গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা  হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রাজাপুরে ইজিবাইক দূর্ঘটনায় কিশোর নিহত, আহত মা ও চালক

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়  ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের সাতুরিয়া ইউনিয়নের  নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো. আদিব। সে রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাস ও নিশাত সুলতানা দম্পতির ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন আদিবের মা নিশাত সুলতানা (৩০) ও ইজিবাইকচালক মো. হেমায়েত তালুকদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যাত্রী নিয়ে ইজিবাইকটি রাজাপুর-পিরোজপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নারিকেলবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই কিশোর আদিবের মৃত্যু হয়। তার মা নিশাত সুলতানা ও চালক হেমায়েত তালুকদার গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা  হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা