প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
রাজাপুরে ইজিবাইক দূর্ঘটনায় কিশোর নিহত, আহত মা ও চালক
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা ও ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের সাতুরিয়া ইউনিয়নের নারিকেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোরের নাম মো. আদিব। সে রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাস ও নিশাত সুলতানা দম্পতির ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন আদিবের মা নিশাত সুলতানা (৩০) ও ইজিবাইকচালক মো. হেমায়েত তালুকদার (৪৫)।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যাত্রী নিয়ে ইজিবাইকটি রাজাপুর-পিরোজপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় নারিকেলবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই কিশোর আদিবের মৃত্যু হয়। তার মা নিশাত সুলতানা ও চালক হেমায়েত তালুকদার গুরুতর আহত হন।পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা