বিপ্লবী বার্তা

মূল পাতা

অর্থনীতি

জুমার নামাজের সময় ফিড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবিঃ বিপ্লবী বার্তা

 টাঙ্গাইলের সখীপুর উপজেলার আন্দি বাজারে 'নাইম রূপা ফিড মিলে' এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার(১৬ অক্টোবর) বেলা ১টার দিকে জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মিলে থাকা ভুট্টা, কুঁড়া, ভুসিসহ বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি পুড়ে যায়।

​ক্ষতিগ্রস্ত মিল মালিক হাসমত আলী জানান, দীর্ঘ ২০ বছর ধরে তিনি মিলটি পরিচালনা করে আসছেন। ঘটনার সময় তিনি মসজিদে জুমার নামাজে ছিলেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে মিলে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনি দেখতে পান মিলে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে টিনের বেড়া ভেঙে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিল মালিক হাসমত আলীর ধারণা, বৈদ্যুতিক মোটরের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তার দাবি, এ অগ্নিকাণ্ডে মিলে থাকা মালামাল ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​তবে সখীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তামিম হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে। তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী আগুনে প্রায় ১ লাখ টাকার মালামাল ক্ষতি হলেও মিলটি থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের তার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ।

অগ্নিকাণ্ড টাঙ্গাইল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জুমার নামাজের সময় ফিড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

 টাঙ্গাইলের সখীপুর উপজেলার আন্দি বাজারে 'নাইম রূপা ফিড মিলে' এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার(১৬ অক্টোবর) বেলা ১টার দিকে জুমার নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মিলে থাকা ভুট্টা, কুঁড়া, ভুসিসহ বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি পুড়ে যায়।

​ক্ষতিগ্রস্ত মিল মালিক হাসমত আলী জানান, দীর্ঘ ২০ বছর ধরে তিনি মিলটি পরিচালনা করে আসছেন। ঘটনার সময় তিনি মসজিদে জুমার নামাজে ছিলেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে মিলে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনি দেখতে পান মিলে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে টিনের বেড়া ভেঙে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিল মালিক হাসমত আলীর ধারণা, বৈদ্যুতিক মোটরের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তার দাবি, এ অগ্নিকাণ্ডে মিলে থাকা মালামাল ও যন্ত্রপাতি পুড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​তবে সখীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তামিম হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে। তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী আগুনে প্রায় ১ লাখ টাকার মালামাল ক্ষতি হলেও মিলটি থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের তার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা