বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ফুলবাড়ীতে উন্নয়ন ও জনদুর্ভোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

ছবি-বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে আরও উন্নত ও জনবান্ধব করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং ফুলবাড়ী থেকে দূরপাল্লার যানবাহন চলাচলসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, নাগরিকদের নানা সমস্যা, জনদুর্ভোগ এবং এলাকার সম্ভাবনাময় দিকগুলো উঠে আসে। সাংবাদিকরা স্থানীয় মানুষের প্রত্যাশা ও ভোগান্তির চিত্র তুলে ধরে এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজদৌলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ, প্রেসক্লাব ফুলবাড়ীর সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু ও জাহাঙ্গীর আলম, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এসএম বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিঞা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর।

এ ছাড়া ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী আনন্দ, ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহাবুব হোসেন লিটু ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী উপজেলা ইউনিটনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বিপ্লবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় সমস্যা সমাধান, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফুলবাড়ীতে উন্নয়ন ও জনদুর্ভোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা