বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকায়

ছবি-বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে মাছটি কেটে খুচরা বিক্রি করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকায়।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছটি ধরা পড়ে। শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

জানা গেছে, জেলে নরেন্দ্র নাথের কাছ থেকে ৯০ কেজি ওজনের বাঘাইড়টি ১ লাখ ১০ হাজার টাকায় কেনেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া। পরে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।

মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদাও রয়েছে প্রচুর। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন।

আরেক মাছ ব্যবসায়ী ফুলমিয়া বলেন, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগে থেকেই অর্ডার দিয়ে তাঁর কাছ থেকে বড় মাছ কেনেন। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছের চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। নদে দেশীয় প্রজাতির বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকায়

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে মাছটি কেটে খুচরা বিক্রি করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকায়।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছটি ধরা পড়ে। শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

জানা গেছে, জেলে নরেন্দ্র নাথের কাছ থেকে ৯০ কেজি ওজনের বাঘাইড়টি ১ লাখ ১০ হাজার টাকায় কেনেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া। পরে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।

মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদাও রয়েছে প্রচুর। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন।

আরেক মাছ ব্যবসায়ী ফুলমিয়া বলেন, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগে থেকেই অর্ডার দিয়ে তাঁর কাছ থেকে বড় মাছ কেনেন। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছের চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। নদে দেশীয় প্রজাতির বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা