চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল সংসদের উদ্যোগে শহীদ ফরহাদ হোসেন হল ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। ক্লাবটির ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের প্রথম কমিটিতে সভাপতি হয়েছেন দর্শন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের রাসেল দাস।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি ২০২১–২২ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের নুরুল আলম, বাংলাদেশ স্টাডিজ বিভাগের আসিফ সরকার এবং আইএমএল বিভাগের শিক্ষার্থী খাইরুল মিয়া।
কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের রাজেকুল ইসলাম রাসেল ও দপ্তর সম্পাদক আরবি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু হুরায়রা।
প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি শাকিল মিয়া বলেন, “বিতর্ক চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করে এবং ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি বিশ্লেষণের মাধ্যমে চিন্তার পরিধি বাড়ায়। যুক্তিনির্ভর চিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক বিতর্কচর্চার পরিবেশ গড়ে তোলাই নবগঠিত কমিটির লক্ষ্য।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক রাসেল দাস বলেন, “ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। যুক্তি, মুক্তচিন্তা ও গঠনমূলক বিতর্কচর্চার মাধ্যমে ক্লাবকে আরও সমৃদ্ধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্লাব এগিয়ে যাবে বলে আশা করছি।”
শহীদ ফরহাদ হোসেন হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. শরিফুল ইসলাম বলেন, “আমাদের অন্যতম একটি ইশতেহার ছিল হলে ডিবেটিং ক্লাব গঠন করা। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আজ ক্লাবের যাত্রা শুরু হয়েছে। ধীরে ধীরে এ ক্লাব বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রাখবে বলে আমরা আশা করছ।”
শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, মুক্তবুদ্ধির চর্চা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করার লক্ষ্যে শহীদ ফরহাদ হোসেন হল ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, কর্মশালা, সেমিনার ও গঠনমূলক আলোচনার মাধ্যমে দক্ষ বিতার্কিক তৈরিতেও কাজ করবে বলে জানায় সংগঠনটি।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন