কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন