বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

আইসক্রিম খাওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদ, নিয়ামতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি -জাকির হোসেন

নওগাঁর নিয়ামতপুরে বড় ভাইয়ের কিনে দেওয়া আইসক্রিম হাতে নিয়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাব্বি (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ​নিহত শিশু রাব্বি ওই গ্রামের আব্দুর রশিদের ছোট ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে রাব্বির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রাব্বি তার বড় ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে বড় ভাই তাকে একটি আইসক্রিম কিনে দেন। আইসক্রিম খেতে খেতে সবার অজান্তে বাড়ির পাশের পশ্চিম পাশের পুকুরের দিকে চলে যায় রাব্বি।

​কিছু সময় পর সন্তানকে দেখতে না পেয়ে চারদিকে শুরু হয় কান্নাকাটি ও খোঁজাখুঁজি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে রাব্বির মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​চন্দননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হুদা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, পুকুরে ডুবে একটি শিশুর মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে অবগত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিশুর মৃত্যু নওগাঁ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

আইসক্রিম খাওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদ, নিয়ামতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে বড় ভাইয়ের কিনে দেওয়া আইসক্রিম হাতে নিয়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাব্বি (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ​নিহত শিশু রাব্বি ওই গ্রামের আব্দুর রশিদের ছোট ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে রাব্বির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রাব্বি তার বড় ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে বড় ভাই তাকে একটি আইসক্রিম কিনে দেন। আইসক্রিম খেতে খেতে সবার অজান্তে বাড়ির পাশের পশ্চিম পাশের পুকুরের দিকে চলে যায় রাব্বি।

​কিছু সময় পর সন্তানকে দেখতে না পেয়ে চারদিকে শুরু হয় কান্নাকাটি ও খোঁজাখুঁজি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে রাব্বির মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​চন্দননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল হুদা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, পুকুরে ডুবে একটি শিশুর মৃত্যুর বিষয়টি মৌখিকভাবে অবগত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা