নওগাঁর নিয়ামতপুরে দাপ্তরিক কাজের গতিশীলতা বাড়াতে এবং মাঠপর্যায়ের যোগাযোগব্যবস্থা আরও সহজ করতে ৭২ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সাইকেল হস্তান্তর করা হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ড্রাম সেট ও ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান পিপিএম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, গ্রাম পুলিশরা মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। নতুন এই বাইসাইকেল পাওয়ার ফলে তাদের কাজের গতি বহুগুণ বৃদ্ধি পাবে এবং তারা আরও কম সময়ে সাধারণ মানুষকে দ্রুত সেবা নিশ্চিত করতে পারবেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ড্রাম সেট ও ক্রীড়া সামগ্রী তুলে দেন।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন