বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার

আবু সাঈদ
আবু সাঈদ গাজীপুর
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার
ছবি : বিপ্লবী বার্তা

গাজীপুরের কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শান্ত পাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তরুণী চলতি বছর ময়মনসিংহের একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য তিনি একটি কোচিং সেন্টারে পড়াশোনা করছিলেন।

গত রোববার সকালে প্রতিদিনের মতো কোচিংয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ওই তরুণী। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে শান্ত পাল তার সহযোগী আনোয়ার হোসেনের সহায়তায় তাকে কালিয়াকৈরের সফিপুর আহম্মদনগর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে দুপুরের দিকে তরুণীকে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর শান্ত পাল অ্যাম্বুলেন্সে করে মরদেহ তরুণীর গ্রামের বাড়িতে নিয়ে যান।

পরিবারের সদস্যদের কাছে তরুণীর অসুস্থতার বিষয়ে দেওয়া বক্তব্যে সন্দেহ সৃষ্টি হলে তারা মরদেহ ও পোশাকে রক্তের চিহ্ন দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ভালুকা থানা পুলিশ মরদেহের সুরতহাল করে। সোমবার সকালে নিহতের বাড়ি থেকে শান্ত পালকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান ওসি। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত তরুণীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

গ্রেফতার অতিরিক্ত রক্তক্ষরণ প্রেমিক

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে তরুণীর মৃত্যু, প্রেমিক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে ১৯ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শান্ত পাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত তরুণী চলতি বছর ময়মনসিংহের একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য তিনি একটি কোচিং সেন্টারে পড়াশোনা করছিলেন।

গত রোববার সকালে প্রতিদিনের মতো কোচিংয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন ওই তরুণী। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে শান্ত পাল তার সহযোগী আনোয়ার হোসেনের সহায়তায় তাকে কালিয়াকৈরের সফিপুর আহম্মদনগর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে দুপুরের দিকে তরুণীকে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর শান্ত পাল অ্যাম্বুলেন্সে করে মরদেহ তরুণীর গ্রামের বাড়িতে নিয়ে যান।

পরিবারের সদস্যদের কাছে তরুণীর অসুস্থতার বিষয়ে দেওয়া বক্তব্যে সন্দেহ সৃষ্টি হলে তারা মরদেহ ও পোশাকে রক্তের চিহ্ন দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ভালুকা থানা পুলিশ মরদেহের সুরতহাল করে। সোমবার সকালে নিহতের বাড়ি থেকে শান্ত পালকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানান ওসি। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত তরুণীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা