শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পূজামণ্ডপগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এবং মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু ও পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, গোপালগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব বদরুজ্জামান ইজাজ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. মনোরঞ্জন বিশ্বাস, কৃষিবিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন এবং পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক ঐতিহ্য ও সম্প্রীতির অন্যতম প্রধান উৎসব। পূজামণ্ডপে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন