বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

আনসার সদস্যের মানবিকতায় প্রসূতি মায়ের জীবন রক্ষা

রক্তদানের সময় আনসার সদস্যরা

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রক্তক্ষরণে সংকটাপন্ন এক প্রসূতি মায়ের জীবন বাঁচাতে নিজের রক্ত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক রুহুল আমিন। 

মঙ্গলবার(৬ অক্টোবর) সকালে সন্তান প্রসবের ব্যথাজনিত  শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন চন্দনবাড়ী ইউনিয়নের নলোয়া গ্রামের রুমা আক্তার (২৫)। প্রসূতির চিকিৎসায় কর্তব্যরত চিকিৎসক সিজারের মাধ্যমে ডেলিভারি সম্পন্ন করার পরামর্শ দেন। এদিকে প্রসূতির এটি  ৩য় সিজার হওয়ায় রক্তশূন্যতাসহ অন্যান্য শারীরিক জটিলতা দেখা দেয় এবং  চিকিৎসকেরা তাৎক্ষণিক জরুরি ভিত্তিতে ০৩ ব্যাগ  'ও’ পজিটিভ' (O+) রক্ত দেওয়ার পরামর্শ দেন।

এসময় রক্তের জন্য স্বজনরা ডোনার খোঁজতে থাকে। ডোনার খোঁজে না পাওয়ায় অসহায় হয়ে পড়ে স্বজনরা। 

রোগীর স্বজনদের এই চরম আকুলতা ও অসহায়ত্ব দেখে মানবিক দায়িত্ববোধ থেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন আনসার সদস্য মোঃ আশরাফুল ইসলাম। নিজের রক্তের গ্রুপ না মিলায় তাৎক্ষণিক ভাবে উপজেলা প্রশিক্ষক রুহুল আমিনকে বিষয়টি অবগত করেন। উপজেলা প্রশিক্ষক বিষয়টি আমলে নিয়ে নিজের রক্ষের গ্রুপের সাথে মিলে যাওয়ায় কোনো দ্বিধা ছাড়াই তিনি প্রসূতি রুমা আক্তারকে (২৫) রক্তদান করেন। উপজেলা প্রশিক্ষক রুহুল আমিনের এই তাৎক্ষণিক তৎপরতা ও মানবিক সহায়তায় সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হয় এবং সংকটাপন্ন সন্তান জন্মদানে মায়ের জীবন রক্ষা পায়।

এই ঘটনার পর রোগীর ছোট বোন মোছাঃ হাফছা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "সংকটাপন্ন মুহূর্তে যখন রক্ত দিতে কেউ এগিয়ে আসেনি, তখন এই মানবিক উপজেলা প্রশিক্ষক মানবতার দূত হয়ে পাশে দাঁড়িয়েছেন।" এসময় তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

আনসার সদস্যের মানবিকতায় প্রসূতি মায়ের জীবন রক্ষা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা