রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মিছিল ও মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। হামলায় জড়িতদের শাস্তি এবং দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোমবার (৬ অক্টোবর) এ কর্মসূচি পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শহিদ মিনার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেন বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা।
মানববন্ধনে চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর বলেন, "গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। সাংবাদিকদের ওপর হামলা ও তাদের পেশাগত কাজে বাধা দেওয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।"
তিনি বলেন, “শেখ হাসিনার আমলেও গণমাধ্যমের ওপর নানা ধরনের চাপ ও প্রতিবন্ধকতা ছিল। ১২ ফেব্রুয়ারির মাধ্যমে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এর প্রধান বাধা হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করছেন, তাদের মুখ চেপে ধরছেন। একটি গণতান্ত্রিক দল হিসেবে আপনাদের জন্য এটি অত্যন্ত লজ্জার।”
চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, "অতীতে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা থাকলেও ক্যাম্পাস সাংবাদিকরা তাদের কার্যক্রম সংবাদ হিসেবে তুলে ধরেছেন। তবে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করার প্রবণতা দেখা যাচ্ছে।"
“আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই,” বলেন তিনি।
চবিসাসের অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন বলেন, "সারাদেশের বিভিন্ন ঘটনায় সাংবাদিকদের হেনস্তা ও হামলার ঘটনা ঘটছে। রাবির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।"
তিনি বলেন, “রাবিতে সাংবাদিকদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক দলগুলোর সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন।”
মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ; রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি নীতিমালা প্রণয়ন ও তা কার্যকর করা।
চবিসাস নেতারা জানান, ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধন ও মিছিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন