যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য WINCEREX COUGH SYRUP ও একটি ইজিবাইকসহ মোঃ সবুজ খান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে শার্শা থানাধীন পাকশিয়া বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হকের নেতৃত্বে এসআই আনিসুর রহমান, এএসআই জহুরুল ইসলামসহ পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় পাকশিয়া বাজারের ব্রিজের উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে সবুজ খানকে আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে ২০০ বোতল WINCEREX COUGH SYRUP ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া (নিমতলা) এলাকার মোঃ জাহান আলী খানের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিসহ আরও তিন পলাতক আসামির বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন