বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জ প্রথম আলো ও শিখো'র যৌথ আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, জিপিএ-৫ তোমাদের জীবনের একটি মাইলফলক, শেষ গন্তব্য নয়। তোমাদেরকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে তোমরাই।

তিনি কৃতী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় গোবিপ্রবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রথম আলো বন্ধুসভার সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

গোপালগঞ্জ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

গোপালগঞ্জ প্রথম আলো ও শিখো'র যৌথ আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, জিপিএ-৫ তোমাদের জীবনের একটি মাইলফলক, শেষ গন্তব্য নয়। তোমাদেরকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। দেশের জন্য, মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে তোমরাই।

তিনি কৃতী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় গোবিপ্রবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রথম আলো বন্ধুসভার সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা