বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বিশ্ব শিক্ষক দিবসে কবিরহাট সরকারি কলেজের শিক্ষককে গালাগালি ও হুমকির অভিযোগ

ছবিঃ বিপ্লবী বার্তা

নোয়াখালী প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবসে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের এক শিক্ষককে গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কলেজের এক ছাত্রী তাহমিনা সুলতানা দীর্ঘদিন ধরে ইভটিজিংয়ের শিকার হওয়ার অভিযোগে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি জানতে অভিযুক্তদের ডেকে পাঠান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ৪৩তম বিসিএসের প্রভাষক আব্দুল গনি।

শিক্ষকের অভিযোগ, অভিযুক্তদের ডাকার বিষয়টি নিয়ে কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তিনি শিক্ষককে উদ্দেশ্য করে ‘আপনি কী ফাইজলামি পাইছেন নাকি’ বলে তুই-তুকারি ও গালাগালি করেন এবং মেরেফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন আব্দুল গনি।

শিক্ষক আব্দুল গনি জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে ফেরার পথে এ ঘটনার সূত্রপাত হয়। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টির যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে তিনি বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেওয়ার কথাও জানান।

বিশ্ব শিক্ষক দিবসের মতো একটি দিনে একজন শিক্ষকের সঙ্গে এমন আচরণের অভিযোগে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম আকাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ব শিক্ষক দিবস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে কবিরহাট সরকারি কলেজের শিক্ষককে গালাগালি ও হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নোয়াখালী প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবসে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের এক শিক্ষককে গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কলেজের এক ছাত্রী তাহমিনা সুলতানা দীর্ঘদিন ধরে ইভটিজিংয়ের শিকার হওয়ার অভিযোগে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি জানতে অভিযুক্তদের ডেকে পাঠান কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ৪৩তম বিসিএসের প্রভাষক আব্দুল গনি।

শিক্ষকের অভিযোগ, অভিযুক্তদের ডাকার বিষয়টি নিয়ে কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তিনি শিক্ষককে উদ্দেশ্য করে ‘আপনি কী ফাইজলামি পাইছেন নাকি’ বলে তুই-তুকারি ও গালাগালি করেন এবং মেরেফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন আব্দুল গনি।

শিক্ষক আব্দুল গনি জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে ফেরার পথে এ ঘটনার সূত্রপাত হয়। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টির যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে তিনি বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেওয়ার কথাও জানান।

বিশ্ব শিক্ষক দিবসের মতো একটি দিনে একজন শিক্ষকের সঙ্গে এমন আচরণের অভিযোগে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম আকাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা