বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবির পাঁচ ছাত্রী হলে চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের সেলাই মেশিন প্রদান

ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে।

এর ধারাবাহিকতায় সোমবার (৫ অক্টোবর) চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও প্রীতিলতা হলে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়। এ সময় চাকসুর ভিপি, জিএস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উপস্থিত ছিলেন।

এর আগে ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে বিজয়-২৪ হল, শামসুন্নাহার হল ও নবাব ফয়জুন্নেছা হলে সেলাই মেশিন প্রদান করা হয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এটি ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল। হলেই সেলাই মেশিন থাকায় পোশাক সেলাই কিংবা প্রশিক্ষণের জন্য তাদের বাইরে যেতে হবে না। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য সেলাই মেশিন ব্যবহারের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।”

প্রীতিলতা হলের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া বলেন, “ছাত্রীদের দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে চাকসুর এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলের আশপাশে টেইলার্সের সুবিধা না থাকায় নতুন সেলাই মেশিন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা হিসেবে কাজ করবে। এজন্য চাকসুকে ধন্যবাদ জানাই।”

চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা বলেন, “পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে নারী শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি আয় করার সুযোগ তৈরি হবে। নিজেদের পোশাক তৈরির পাশাপাশি অন্যদের কাজ করে তারা বাড়তি আয় করতে পারবেন। নারী উদ্যোক্তা তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেশিন ব্যবহারে বা রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা হলে ছাত্রী কল্যাণ বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

প্রীতিলতা হলের একজন আবাসিক শিক্ষার্থী বলেন, “হলে সেলাই মেশিন প্রদান করায় আমরা অনেক খুশি। এগুলো আমাদের দৈনন্দিন কাজে প্রয়োজনীয় সহায়তা করবে এবং আমরা উপকৃত হব।”

চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চবির পাঁচ ছাত্রী হলে চাকসুর ছাত্রী কল্যাণ বিভাগের সেলাই মেশিন প্রদান

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা