বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

ছবিঃ বিপ্লবী বার্তা

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ গুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা দিনেশ মন্ডল, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব বদরুজ্জামান ইজাজ, গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিহির বিশ্বাস,

মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনোরঞ্জন বিশ্বাস,উজানী ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় আসন্ন দুর্গা পূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় জানানো হয়, এবছর মুকসুদপুর উপজেলায় মোট ৩১৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সরকারি সহায়তা হিসেবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হবে।

সভায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

শারদীয় দুর্গাপূজা-২০২৬

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ গুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা দিনেশ মন্ডল, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব বদরুজ্জামান ইজাজ, গোপালগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিহির বিশ্বাস,

মুকসুদপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মনোরঞ্জন বিশ্বাস,উজানী ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় আসন্ন দুর্গা পূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় জানানো হয়, এবছর মুকসুদপুর উপজেলায় মোট ৩১৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সরকারি সহায়তা হিসেবে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হবে।

সভায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা