টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হেলাল সিকদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার (৪ অক্টোবর) সখীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও সদস্যসচিব শাহাদত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০ কেজি গাঁজা নিয়ে ধরা পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। হেলাল সিকদারকে আগেই মৌখিকভাবে বাদ দেওয়া হয়েছিল। কারও ব্যক্তিগত অপরাধের দায়ভার সখীপুর উপজেলা কৃষকদল নেবে না। তাই তাঁর অনৈতিক কর্মকাণ্ডের জন্য কৃষকদল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, শনিবার রাতে সখীপুর থানার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। পরে বিশেষ কৌশলে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হেলাল সিকদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাঁদের সখীপুর থানায় হস্তান্তর করে এসআরবি।
এ ঘটনায় এসআরবির উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন