বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

অপরূপ সৌন্দর্যের দুর্গাপুর, পর্যটন বিকাশে চাই সরকারি উদ্যোগ

মো: নূর আলম
মো: নূর আলম নেত্রকোনা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
অপরূপ সৌন্দর্যের দুর্গাপুর, পর্যটন বিকাশে চাই সরকারি উদ্যোগ
ছবি : বিপ্লবী বার্তা

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে রবিবার(২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, পর্যটন ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে আলোচনা সভায় পর্যটন সংগঠনের সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সহ সভাপতি এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, প্রেসক্লাবের সহ সভাপতি মোহন মিয়া, কবি সজীম শাইন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর।

বক্তারা বলেন,মেঘালয়ের সীমান্তঘেঁষা নেত্রকোনা জেলার দুর্গাপুর এক অনন্য ভৌগোলিক বৈচিত্র্যের ভূমি। এখানে রূপসী সোমেশ্বরী নদীর স্ফটিক স্বচ্ছ জলরাশি, গারো পাহাড়ের সবুজ সীমান্ত এবং সাদামাটির পাহাড় একসঙ্গে হাতছানি দিয়ে ডাকে। প্রকৃতি তার রূপের রূপালী আর সবুজের ক্যানভাস যেন এই দুর্গাপুরে উজাড় করে সাজিয়ে দিয়েছে।

প্রধান আকর্ষণগুলোর মধ্যে বিজয়পুরের সাদামাটির পাহাড় বা চীনামাটির টিলা অন্যতম।তবে এই অপরূপ সৌন্দর্য থাকার পরও দুর্গাপুরের পর্যটন সম্ভাবনা এখনো পুরোপুরি বিকশিত হতে পারেনি। যদি অবকাঠামোগত উন্নয়ন, উন্নত সড়ক যোগাযোগ, মানসম্মত আবাসন ব্যবস্থা এবং নিরাপদ পর্যটনের নিশ্চয়তা দেওয়া যায়, তবে দুর্গাপুর হতে পারে দেশের শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। এ অঞ্চলকে পর্যটনে বিকশিত করার জন্য বক্তারা নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।

র‍্যালি দুর্গাপুর বিশ্ব পর্যটন দিবস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অপরূপ সৌন্দর্যের দুর্গাপুর, পর্যটন বিকাশে চাই সরকারি উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে রবিবার(২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, পর্যটন ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে আলোচনা সভায় পর্যটন সংগঠনের সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সহ সভাপতি এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, প্রেসক্লাবের সহ সভাপতি মোহন মিয়া, কবি সজীম শাইন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর।

বক্তারা বলেন,মেঘালয়ের সীমান্তঘেঁষা নেত্রকোনা জেলার দুর্গাপুর এক অনন্য ভৌগোলিক বৈচিত্র্যের ভূমি। এখানে রূপসী সোমেশ্বরী নদীর স্ফটিক স্বচ্ছ জলরাশি, গারো পাহাড়ের সবুজ সীমান্ত এবং সাদামাটির পাহাড় একসঙ্গে হাতছানি দিয়ে ডাকে। প্রকৃতি তার রূপের রূপালী আর সবুজের ক্যানভাস যেন এই দুর্গাপুরে উজাড় করে সাজিয়ে দিয়েছে।

প্রধান আকর্ষণগুলোর মধ্যে বিজয়পুরের সাদামাটির পাহাড় বা চীনামাটির টিলা অন্যতম।তবে এই অপরূপ সৌন্দর্য থাকার পরও দুর্গাপুরের পর্যটন সম্ভাবনা এখনো পুরোপুরি বিকশিত হতে পারেনি। যদি অবকাঠামোগত উন্নয়ন, উন্নত সড়ক যোগাযোগ, মানসম্মত আবাসন ব্যবস্থা এবং নিরাপদ পর্যটনের নিশ্চয়তা দেওয়া যায়, তবে দুর্গাপুর হতে পারে দেশের শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। এ অঞ্চলকে পর্যটনে বিকশিত করার জন্য বক্তারা নেত্রকোনা -১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা