বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

রামগঞ্জে অস্ত্রের মুখে ডেলিভারিম্যানের ৫০ হাজার টাকা ছিনতাই

ছবি : বিপ্লবী বার্তা

লক্ষ্মীপুরের রামগঞ্জে চাইনিজ কুড়াল, ছুরি ও চাপাতি ঠেকিয়ে এক ডেলিভারিম্যানের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া কাজিবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি জানান, অনলাইনে অর্ডার করা পার্সেল পৌঁছে দিতে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল নিয়ে কাস্টমারের জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে কাস্টমার সেজে প্রথমে তিনজন এবং পরে আরও একজনসহ চার যুবক তাকে ঘিরে ফেলেন।

সাইফুলের ভাষ্য, কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার মুখ চেপে ধরে ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে তার ব্যাগে থাকা সারাদিনের পার্সেল ডেলিভারি থেকে পাওয়া প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তারা।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা তাকে চিৎকার করতে বাধা দেন এবং মেরে ফেলার হুমকি দেন।

ঘটনার পর সাইফুল কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ছিনতাই রামগঞ্জ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রামগঞ্জে অস্ত্রের মুখে ডেলিভারিম্যানের ৫০ হাজার টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রামগঞ্জে চাইনিজ কুড়াল, ছুরি ও চাপাতি ঠেকিয়ে এক ডেলিভারিম্যানের কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া কাজিবাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম স্টেটফাস্ট কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তিনি জানান, অনলাইনে অর্ডার করা পার্সেল পৌঁছে দিতে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল নিয়ে কাস্টমারের জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে কাস্টমার সেজে প্রথমে তিনজন এবং পরে আরও একজনসহ চার যুবক তাকে ঘিরে ফেলেন।

সাইফুলের ভাষ্য, কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা তার মুখ চেপে ধরে ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে তার ব্যাগে থাকা সারাদিনের পার্সেল ডেলিভারি থেকে পাওয়া প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তারা।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা তাকে চিৎকার করতে বাধা দেন এবং মেরে ফেলার হুমকি দেন।

ঘটনার পর সাইফুল কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা