বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

অমিদ হাসান অমি
অমিদ হাসান অমি জবি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা
ছবি : বিপ্লবী বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন এবং যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণ কনসার্ট শেষে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।

সংঘর্ষ ক্যাম্পাস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন এবং যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণ কনসার্ট শেষে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা