বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষে, আহত ৩

অমিদ হাসান অমি
অমিদ হাসান অমি জবি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষে, আহত ৩
ছবিঃ বিপ্লবী বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট শেষে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত লেগে মাথা ফেটে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কনসার্ট চলাকালে ছাত্রদলের এক গ্রুপের এক কর্মীর সঙ্গে অন্য গ্রুপের এক কর্মীর কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কনসার্ট শেষে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

‎সংঘর্ষে আহতরা হলেন— গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল, ১২ ব্যাচের কেমেস্ট্রি বিভাগের শিক্ষার্থী শাওন ও মনির। আহত তিনজনই চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান।

‎ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, ‘তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত ছিল। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।’

‎এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। তোমার মুখ থেকেই প্রথম শুনলাম। আমি বিষয়টি জেনে ব্যবস্থা নেব।’

‎তবে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

‎এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষে, আহত ৩

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা