বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ইবিতে অ্যারাবিক ক্লাবের উদ্যোগে ফাউন্ডেশন অফ এপি ডিবেট কর্মশালা

মাওয়াজুর রহমান
মাওয়াজুর রহমান ইবি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
ইবিতে অ্যারাবিক ক্লাবের উদ্যোগে ফাউন্ডেশন অফ এপি ডিবেট কর্মশালা
ছবি : বিপ্লবী বার্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অ্যারাবিক ক্লাবের উদ্যোগে ফাউন্ডেশন অফ এপি ডিবেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের ৩০৩ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অ্যারাবিক ক্লাবের সভাপতি আমির ফয়সালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়সিন আলী। এছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সদস্যদের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষে এ কর্মশালা পরিচালিত হয়। এসময় প্রধান বক্তা এশিয়ান পার্লামেন্ট ডিবেটের কাঠামো, বিতর্কের নিয়ম, যুক্তি নির্মাণ, উপস্থাপন, বক্তব্য প্রধানের কৌশল নিয়ে আলোচনা করেন।

অ্যারাবিক ক্লাবের সভাপতি আমির ফয়সাল বলেন, "শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতার পাশাপাশি যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সদস্যদের দক্ষতা উন্নয়নে অ্যারাবিক ক্লাব নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজন করবে।"

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইবিতে অ্যারাবিক ক্লাবের উদ্যোগে ফাউন্ডেশন অফ এপি ডিবেট কর্মশালা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অ্যারাবিক ক্লাবের উদ্যোগে ফাউন্ডেশন অফ এপি ডিবেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের ৩০৩ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অ্যারাবিক ক্লাবের সভাপতি আমির ফয়সালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়সিন আলী। এছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সদস্যদের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষে এ কর্মশালা পরিচালিত হয়। এসময় প্রধান বক্তা এশিয়ান পার্লামেন্ট ডিবেটের কাঠামো, বিতর্কের নিয়ম, যুক্তি নির্মাণ, উপস্থাপন, বক্তব্য প্রধানের কৌশল নিয়ে আলোচনা করেন।

অ্যারাবিক ক্লাবের সভাপতি আমির ফয়সাল বলেন, "শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতার পাশাপাশি যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সদস্যদের দক্ষতা উন্নয়নে অ্যারাবিক ক্লাব নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজন করবে।"

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা