চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় ভৈরব নদে অভিযান চালিয়ে প্রায় ৪০০ মিটার অবৈধ চায়না দুয়ারি বা ম্যাজিক জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (৩১ আগস্ট) বিকাল ৪:০০ টার দিকে উপজেলার সুবুলপুর এলাকায় ভৈরব নদে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদারসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, ভৈরব নদের বিভিন্ন স্থানে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না ম্যাজিক জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে নদে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে প্রায় ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন