জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে এ কোর্সের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুদ্ধভাবে কুরআন পড়া ও শেখার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আগ্রহীদের অনলাইনে নিবন্ধনের মাধ্যমে কোর্সে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কোর্সটির উদ্বোধন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। পরবর্তী সময়ে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের অভিজ্ঞ শিক্ষকরা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
কোর্সে অংশ নিতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৮-৫২৯৯৯৬ ও ০১৯২৮-২১৩৮৫৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আশিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী একাডেমিক ব্যস্ততা ও নানা প্রতিকূলতার কারণে কুরআন শেখার সুযোগ পাননি। তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে এ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করতে চায় এবং এ কোর্স সেই কার্যক্রমের একটি ধাপ। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও কোর্সটি উন্মুক্ত রাখা হয়েছে।
আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কুরআন শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন