বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চাকসু নির্বাচনের পরও পরিবেশ নিয়ে সক্রিয় ইমাম

ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয় না পেলেও পরিবেশ রক্ষার উদ্যোগ থেকে সরে দাঁড়াননি সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রার্থী ইমাম হাসান। নির্বাচনের পর এবার বিশ্ববিদ্যালয়ের পাহাড়, বনাঞ্চল ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করতে র‍্যালি ও বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজন করেছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘রাইজ ফর দ্য এনভায়রনমেন্ট’ শীর্ষক র‍্যালিটি শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে র‍্যালিটি চাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের একদল পরিবেশপ্রেমী শিক্ষার্থী অংশ নেন।

র‍্যালি শেষে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরে চাকসু ভবনের সামনে আয়োজিত সংক্ষিপ্ত কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সম্পদ রক্ষায় শিক্ষার্থীদের করণীয় তুলে ধরেন ইমাম হাসান।

ইমাম হাসান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার পাহাড়, বন ও জীববৈচিত্র্যের জন্য বিশেষভাবে পরিচিত। কিন্তু পাহাড় কাটা, বৃক্ষ নিধন ও অপরিকল্পিত উন্নয়নসহ বিভিন্ন কারণে এ প্রাকৃতিক পরিবেশ ঝুঁকির মধ্যে পড়ছে। এসব বিষয়ে শিক্ষার্থীদের আরও সচেতন হওয়া প্রয়োজন।

চাকসু নির্বাচনে পরাজয়ের বিষয়ে তিনি বলেন, ‘আমি ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। নির্বাচনে জয়ী হতে পারিনি। তবে একটি নির্বাচনের ফলাফল পরিবেশ রক্ষার কাজ থামিয়ে দিতে পারে না। নিজের অবস্থান থেকে যতটা সম্ভব এ কাজ চালিয়ে যেতে চাই।’

তিনি জানান, কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন অনুষদ এবং উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে ৫০০টির বেশি গাছ রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে প্রায় ১০০টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়েছে।

ইমাম হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়। বিশ্ববিদ্যালয়ের পাহাড়, বনাঞ্চল, জলাশয় ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করাও এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ।’

আয়োজকদের প্রত্যাশা, ধারাবাহিক এ ধরনের কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চাকসু নির্বাচনের পরও পরিবেশ নিয়ে সক্রিয় ইমাম

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা