বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

তদন্ত কমিটি গঠন

অনিয়মের সংবাদ প্রকাশের পর জাবিতে মাঠ সংস্কার স্থগিত

স্থগিতকৃত খেলার মাঠ। ছবি: নাফিজ আল জাকারিয়া

​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল-সংলগ্ন খেলার মাঠ সংস্কারে টেন্ডার ছাড়া লাইসেন্সবিহীন ঠিকাদারকে কাজ দেওয়া এবং সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) লঙ্ঘনের অভিযোগ ওঠায় কাজটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাঠ সংস্কারের কাজ ইতিমধ্যে স্থগিত করেছে। ঘটনার তদন্তে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবিরকে সভাপতি করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. খন্দকার শরিফুল হুদা, দর্শন বিভাগের অধ্যাপক জাকির হোসেন এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলী আশিকুর রহমান। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বুধবার ৫ লাখ ৭৫ হাজার ২৫৭ টাকা বাজেটের এই কাজ নিয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের প্রকল্প দপ্তরের উপপরিচালক ফাহমিদা মাছউদের পরস্পরবিরোধী বক্তব্য সামনে আসে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে এই অনিয়মের খবর প্রকাশিত হলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।

অনিয়ম করে পাওয়া এই কাজের সুবিধার্থে রবীন্দ্র চত্বর ঘেঁষে থাকা দুটি কৃষ্ণচূড়া গাছ কেটে ফেলায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রাধ্যক্ষ একে ‘মাঠের শেপ ঠিক করার প্রক্রিয়া’ বললেও শিক্ষার্থীরা অপরিকল্পিতভাবে গাছ কাটার প্রতিবাদ জানান।

​শিক্ষার্থীদের জোরালো দাবি ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ স্থগিত করে এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

জাবি খেলার মাঠ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

অনিয়মের সংবাদ প্রকাশের পর জাবিতে মাঠ সংস্কার স্থগিত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা