বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

এআইয়ের প্রভাবে ভাষা চর্চায় নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ, চবিতে সেমিনার

ছবি: বিপ্লবী বার্তা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে ভাষা চর্চায় নতুন সম্ভাবনা তৈরি হলেও এর প্রভাব, চ্যালেঞ্জ ও ব্যবহার নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভাষা চর্চা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সকাল ১০টায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো জ্ঞান সৃষ্টি, জ্ঞানচর্চা এবং সেই জ্ঞান সমাজে ছড়িয়ে দেওয়া। এ ধরনের সেমিনার শিক্ষার্থী ও শিক্ষকদের নতুন চিন্তা ও গবেষণার সুযোগ তৈরি করে।

তিনি বলেন, নিয়মিত এ ধরনের আয়োজন জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে। এআইয়ের বিস্তৃত ব্যবহার তুলে ধরে উপাচার্য বলেন, বর্তমানে একাডেমিয়া ও শিল্পখাতের সম্পর্ক এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু প্রযুক্তি খাতে সীমাবদ্ধ নেই। শিক্ষা, গণমাধ্যম, চিকিৎসাবিজ্ঞান, শিল্প-উৎপাদন, পরিবেশবিজ্ঞান, জিনোমিক্স ও জেনেটিক্সসহ প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার বাড়ছে।

তিনি আরও বলেন, চিকিৎসক, শিক্ষক ও গবেষকরাও বিভিন্ন কাজে এআইভিত্তিক প্রযুক্তির সহায়তা নিচ্ছেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি নতুন জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে। বিশেষ করে গবেষণাভিত্তিক উপস্থাপনাগুলো ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেমিনারে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক মেহরাব রহমান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মনজুরুল আলম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন চবি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

এছাড়া সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে নিবন্ধ উপস্থাপন করেন চবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ইব্রাহিম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাশরুর ইমতিয়াজ।

বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান বিকাশ, ভাষা চর্চায় এর প্রভাব, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

সেমিনার এআই চবি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২২ আগস্ট ২০২৬

এআইয়ের প্রভাবে ভাষা চর্চায় নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ, চবিতে সেমিনার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা