বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

১৫ আগস্টে চাকসুর ‘রান এগেইন্সট্ ফ্যাসিজম উইথ চাকসু' আয়োজন

চাকসু ভবনের সামনে থেকে দৌড় শুরুর সময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকের উদ্যোগে ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘রান এগেইন্স্ট ফ্যাসিজম উইথ চাকসু’ শীর্ষক দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল ফোরকান কর্মসূচিটির উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এছাড়া চাকসুর ভিপি, জিএসসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “গত ১৭ বছরে হাসিনার ফ্যাসিজম আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রভাব ফেলেছিল। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ইতিহাসে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তাদের সবার বিরুদ্ধে অবস্থান জানানোর জন্য চাকসুর এত অভিনব আয়োজনের প্রশংসা করছি।”

চাকসুর ভিপি ইবরাহীম হোসেন রনি বলেন, “চাকসুর ব্যানারে এই ইভেন্টটি আয়োজন করার ব্যাপারে আমাদের আরও আগে থেকেই চিন্তা ছিল। অবশেষে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রোগ্রামটি বাস্তবায়ন করেছেন। চাকসুর মেয়াদ থাকাকালীন আমাদের এমন আরও কিছু আয়োজন থাকবে।”
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “হাসিনার ফ্যাসিবাদী আমলে দেশের আমজনতা যে ফ্যাসিজমের শিকার হয়েছে তার বিরুদ্ধে এই ইভেন্টটি একটি স্মারক হয়ে থাকবে। Run Against Fascism–এ শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই ইভেন্টের স্বার্থকতা ও হাসিনার ফ্যাসিবাদের ভয়াবহতার ইঙ্গিত বহন করে।”

আয়োজক ও চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ বলেন, “চব্বিশের লাল জুলাইয়ের স্মৃতি আমাদের মননে এখনও জাগ্রত। ফ্যাসিজমের কবর রচিত হওয়ার দুই বছর পর ১৫ আগস্ট আজকের দিনে আমরা আয়োজন করেছি রান এগেইন্সট ফ্যাসিজম উইথ চাকসু। আজ শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী। এই বিশেষ দিনেই আমাদের আয়োজন মূলত মুজিব ও মুজিব কন্যা হাসিনা এবং স্বৈরাচার এরশাদের ফ্যাসিজমের বিরুদ্ধে।”

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৬ আগস্ট ২০২৬

১৫ আগস্টে চাকসুর ‘রান এগেইন্সট্ ফ্যাসিজম উইথ চাকসু' আয়োজন

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা