বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

পুশইন চেষ্টা

জীবননগর সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

ছবি: বিপ্লবী বার্তা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। পরে ওই তিনজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

রোববার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজিবি জানায়, রোববার ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকার সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর ভারতের নিরাপত্তা বেষ্টনির একটি গেট দিয়ে একজন পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা।

এ সময় তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয় বিজিবি। পরে ওই তিনজন সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ভারতের নিরাপত্তা বেষ্টনির ৬৮/৫-এস বরাবর গেট খুলে ওই তিনজনকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি বিএসএফ পুশ ইন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৯ আগস্ট ২০২৬

জীবননগর সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ। পরে ওই তিনজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

রোববার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজিবি জানায়, রোববার ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকার সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর ভারতের নিরাপত্তা বেষ্টনির একটি গেট দিয়ে একজন পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা।

এ সময় তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয় বিজিবি। পরে ওই তিনজন সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নেন।

বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা ভারতের নিরাপত্তা বেষ্টনির ৬৮/৫-এস বরাবর গেট খুলে ওই তিনজনকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, পুশইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা