বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, দেশের উন্নয়নে তারা অগ্রপথিক-এমপি মোস্তাফিজুর রহমান

ছবিঃ বিপ্লবী বার্তা

দেশের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকরা সামনে থেকে অগ্রপথিকের ভূমিকা পালন করে চলেছেন বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

​আজ বুধবার (৫ আগস্ট) দুপুরে নিয়ামতপুর উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকর্মীদের ত্যাগের কথা স্মরণ করে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকরা জীবনের চরম ঝুঁকি নিয়ে রাষ্ট্রের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের এই শ্রম ও অবদানের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী সবসময় সাংবাদিকদের কল্যাণ ও সুরক্ষায় কাজ করে যাচ্ছেন।

​জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের এই স্মৃতি সবসময় আমাদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি নিহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পরিবারের প্রতি তিনি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

​সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি মাথায় রেখে অনুষ্ঠানে তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের জন্য ২ লাখ টাকা, এবং দুর্ঘটনায় আহত তিন সাংবাদিককে ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন। 

এছাড়া, নিয়ামতপুরে কর্মরত সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে খুব শীঘ্রই একটি আধুনিক প্রেসক্লাব ভবন  নির্মাণের যুগান্তকারী ঘোষণা দেন তিনি।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মান্নান, নিয়ামতপুর প্রেসক্লাবের সদস্য জাকির হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, দেশের উন্নয়নে তারা অগ্রপথিক-এমপি মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা