মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বাগদিয়া গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বাগদি আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় আশঙ্কাজনক হারে মাদকের বিস্তার ঘটছে। বিশেষ করে যুবসমাজের মধ্যে মাদকসেবনের প্রবণতা দিন দিন বাড়ছে। মাদকের কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধও বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এজন্য সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আলকাছ শেখ, বাগদিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান, বাগদি আলিম মাদ্রাসার সভাপতি নকিব সেলিম আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি মাদকবিরোধী মিছিল বের করেন। মিছিলটি বাগদিয়া গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, বাগদিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিদল মানববন্ধনের বিষয়টি বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করে মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন