কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তালেব আলী মিয়ার বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত ১৫০ মিটার ইটের সলিং রাস্তার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকারি বরাদ্দকৃত ১৫০ মিটার রাস্তার মধ্যে ঠিকাদার কর্তৃক মাত্র ৭৮ মিটার কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি ৭২ মিটার রাস্তার কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। ফলে কবরস্থানে লাশ দাফন, শিক্ষার্থীদের যাতায়াত এবং রোগী পরিবহনে এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ইটনা উপজেলা কার্যালয়ের উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত আবেদন ও গ্রামবাসীর পক্ষ থেকে প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়েছে। এলাকাবাসী দ্রুত সরেজমিন তদন্ত করে অবশিষ্ট রাস্তার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ জানানো ও দাবি আদায়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়টুটী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান বকুল, বজলু মিয়া, নাজিমুদ্দিন, রুহুল আমিন ভুইয়া, নাসির, অন্তর, আরিফ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বরকত উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামবাসীরা জানান, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এ রাস্তার অবশিষ্ট ৭২ মিটার কাজ দ্রুত সম্পন্ন করা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন