বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নারী-শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে দুর্গাপুরে সিপিবি'র বিক্ষোভ সমাবেশ

সিপিবি'র বিক্ষোভ সমাবেশ। ছবি: বিপ্লবী বার্তা

রামিসাসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িত দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শনিবার (২৩ মে) দুপুর ২টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিপিবি নেতা ও উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, নারী নেত্রী তাসলিমা বেগম, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং এবং ছাত্র ইউনিয়ন সভাপতি আহাদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, "বর্তমানে দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, যা একটি সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন অপরাধ বারবার ঘটছে উল্লেখ করে বক্তারা এসব জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশুদের জানমালের নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষায় সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে ধর্ষক ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দুর্গাপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় প্রেসক্লাব মোড়ে এসে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে সিপিবির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

ধর্ষণ হত্যা নারী-শিশু সিপিবি'র বিক্ষোভ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৩ মে ২০২৬

নারী-শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে দুর্গাপুরে সিপিবি'র বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

রামিসাসহ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িত দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শনিবার (২৩ মে) দুপুর ২টায় দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি উপজেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিপিবি নেতা ও উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, নারী নেত্রী তাসলিমা বেগম, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং এবং ছাত্র ইউনিয়ন সভাপতি আহাদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, "বর্তমানে দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, যা একটি সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন অপরাধ বারবার ঘটছে উল্লেখ করে বক্তারা এসব জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশুদের জানমালের নিরাপত্তা এবং মানবাধিকার রক্ষায় সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে ধর্ষক ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দুর্গাপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় প্রেসক্লাব মোড়ে এসে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে সিপিবির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা