বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

হাম। ছবি: সংগৃহীত

সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ২ জনের নিশ্চিত হাম এবং বাকি ৯ জনের শরীরে হামের তীব্র উপসর্গ ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩১৫ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত প্রতিবেদন থেকে হাম পরিস্থিতির এই উদ্বেগজনক চিত্র জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের সূত্র অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২২ মে সকাল ৮টা পর্যন্ত এই দুই মাসে সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। মোট মৃত্যুর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম প্রমাণিত হয়েছে ৮৫ জনের শরীরে। অন্যদিকে, হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন শিশু।

একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। এছাড়া, হামের বিভিন্ন উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন আরও ৬০ হাজার ৫৪০ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি বিপর্যস্ত। গত দুই মাসে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই রেকর্ড করা হয়েছে এই বিভাগে। ঢাকা বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২১০ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ২১ জনে।

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি লক্ষণ দেখাবামাত্রই নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

হাম উপসর্গ শিশু মৃত্যু আক্রান্ত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১৫

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ২ জনের নিশ্চিত হাম এবং বাকি ৯ জনের শরীরে হামের তীব্র উপসর্গ ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩১৫ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত প্রতিবেদন থেকে হাম পরিস্থিতির এই উদ্বেগজনক চিত্র জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের সূত্র অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২২ মে সকাল ৮টা পর্যন্ত এই দুই মাসে সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। মোট মৃত্যুর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম প্রমাণিত হয়েছে ৮৫ জনের শরীরে। অন্যদিকে, হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন শিশু।

একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন। এছাড়া, হামের বিভিন্ন উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন আরও ৬০ হাজার ৫৪০ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি বিপর্যস্ত। গত দুই মাসে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই রেকর্ড করা হয়েছে এই বিভাগে। ঢাকা বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ২১০ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ২১ জনে।

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি লক্ষণ দেখাবামাত্রই নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা