জামালপুরের সরিষাবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ আল-আমিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। এ সময় তার ভাড়াকৃত ঘরের খাটের নিচ থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আজ শুক্রবার (২২ মে) দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত আল-আমিন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বালোবাড়ি (হেমনগর) গ্রামের মারফত আলীর ছেলে।
র্যাব-১৪ (সিপিসি-১) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্প কমান্ডার মেজর লাবিদের নেতৃত্বে সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক ব্যবসায়ী আল-আমিনের ভাড়াকৃত ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ৬৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় আল-আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।
এদিকে নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে আল-আমিনকে দিয়ে সরিষাবাড়ী ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদকের বড় বড় চালান সরবরাহ ও বিক্রি করে আসছিল। চিহ্নিত ওই চক্রটির বিরুদ্ধে পিংনা এলাকায় শুধু মাদক ব্যবসাই নয়, বরং নদী ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন, গরু চোরাচালান, চাঁদাবাজি ও সালিশ-বাণিজ্যের মতো অসংখ্য গুরুতর অভিযোগ রয়েছে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটককৃত আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন