তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন। বর্তমানে দেশের ১১ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
তাপপ্রবাহে আক্রান্ত জেলাগুলো হলো, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এসব এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে।
এদিকে, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের সময়েও গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না। দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, 'ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।'
বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণ ও দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
তবে ২৬ মে থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
মো. তরিফুল নেওয়াজ কবির আরও জানান, ঈদের দিন সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চল ও রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন