যশোর শহরকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত করে একটি আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই লক্ষ্যে শহরকে যানজট মুক্ত করতে গরীব শাহ'র মাজার থেকে ঘোপ নওয়াপাড়া রোডে একটি নতুন সেতু নির্মাণ এবং বর্তমান কাঠেরপুল সেতুটিকে প্রশস্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ শুক্রবার যশোর পৌর সদরের ৬ এবং ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। যশোরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই তাদের প্রতি আমার আলাদা দায়বদ্ধতা রয়েছে। আমি পৌরবাসীর চলাচলে পূর্ণ স্বস্তি ফিরিয়ে দিতে চাই।"
পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে তিনি বলেন, "আগামী বর্ষা মৌসুমের আগেই শহরকে বিগত বছরের তুলনায় অন্তত ৫০ শতাংশ জলাবদ্ধতার কষ্ট থেকে মুক্ত করতে আমাদের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।" এ সময় তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ যশোর গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
এর আগে প্রতিমন্ত্রী ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তুলাতলা রোড বাইলেন অ্যাডভোকেট আলীর বাড়ি থেকে বেলাল মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন। পরে তিনি ৯ নম্বর ওয়ার্ডের নমশূদ্রপাড়া চাতালের মোড় থেকে যশোর-খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন এবং নূর ইসলামের বাড়ি থেকে রাজুর মোড় ও সুরতের বাড়ি থেকে সুন্দর আলীর বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান, বি এম কামাল আহমেদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন