শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় ‘নিপীড়ন বিরোধী যশোর জোট’-এর উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক ইমরান হোসেনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তাদের হাতে ‘ধর্ষণ ও হত্যার বিচার চাই’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করো’ এবং ‘জাস্টিস ফর রামিসা’ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, "দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। চলমান এই পরিস্থিতিতে দেশের সর্বস্তরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।"
অভিভাবকদের গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা আরও বলেন, "এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি আমাদের সন্তানদের এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চরম অনিরাপদ করে তুলছে। আমরা আতঙ্কিত বোধ করছি। অনতিবিলম্বে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।"

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন