বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কাঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা: মিতুকে সংবর্ধনা

কাঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা: মিতুকে সংবর্ধনা। ছবি: বিপ্লবী বার্তা

কাঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা দিয়েছে “আমরা কাঠালিয়াবাসী” উদ্যোগ।

বুধবার (২০ মে) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। চিকিৎসাসেবাসহ নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

ডা. মাহমুদা আলম মিতু বলেন, “আমি একজন ডাক্তার, আমার স্বামীও ডাক্তার। তাই কাঠালিয়ার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমি কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “গত ঈদে একজন এমপি ১০ লাখ টাকা পেয়েছেন, কিন্তু সেই টাকা কীভাবে বণ্টন হয়েছে আমরা জানি না। একজন নাগরিক হিসেবে এ বিষয়ে জানার অধিকার আমাদের রয়েছে।”

বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে সরকারের ইতিবাচক কাজে সহযোগিতা এবং নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করাও নিজের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

নিজেকে কাঠালিয়ার সন্তান উল্লেখ করে তিনি বলেন, “কাঠালিয়ার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় কাজ করে যাব।”

তিনি এলাকার উন্নয়ন, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও তরুণদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি একটি উন্নত ও সমৃদ্ধ কাঠালিয়া গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় মাওলানা মো. আমীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. মজিবুর রহমান এবং এনসিপি জেলা আহ্বায়ক মইনুল ইসলাম মান্না।

এছাড়া বক্তব্য রাখেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মৃধা এবং বিএনপি নেতা অধ্যাপক খায়রুল আলম খোকন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মো. সাইদুর রহমান, সাবেক এনসিপি নেতা মো. মহিউদ্দিন কালু মিয়া, মো. হারুন অর রশীদসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এনসিপি সংসদ সদস্য সংবর্ধনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কাঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা: মিতুকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা