সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে এবারের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ। এ বিষয়ে দেশটির সুপ্রিম কোর্ট আগামী রোববার (১৭ মে) সন্ধ্যায় নতুন চাঁদ পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে।
সৌদিতে রোববার হবে জিলকদ মাসের ২৯তম দিন। সেদিন সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে শুরু হবে পবিত্র জিলহজ মাস। সেই হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে সৌদি আরবসহ বিশ্বের বহু দেশে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।
তবে যদি রোববার চাঁদ দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে ক্ষেত্রে জিলহজ শুরু হবে একদিন পরে এবং ঈদুল আজহা পালিত হবে ২৮ মে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলে ১৭ মে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু এলাকায় টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার অনেক অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ১৮ মে থেকেই জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। সেই অনুযায়ী ২৭ মে হতে পারে ঈদুল আজহার প্রথম দিন।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলও জানিয়েছে, ১৭ মে সন্ধ্যায় ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। আধুনিক প্রযুক্তি ও বিশেষ জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় জাতীয়ভাবে চাঁদ পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
ইসলামি বর্ষপঞ্জিতে জিলহজ মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসেই মুসলমানরা পবিত্র হজ পালন করেন। জিলহজের ৯ তারিখ পালিত হয় আরাফাত দিবস এবং ১০ জিলহজ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহার প্রথম দিন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন