ঝালকাঠির কাঁঠালিয়ায় ‘জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ’ শীর্ষক লিফলেট বিতরণ ও আলোচনা সভা সফল করার লক্ষ্যে এক পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলার এক স্থানীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আযম সৈকত।
প্রস্তুতি সভা থেকে আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী ১৭ মে (রবিবার) বিকাল ৩টায় কাঁঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে মূল আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উক্ত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সদস্য সচিব, ঝালকাঠি জেলা বিএনপি; প্রশাসক, ঝালকাঠি জেলা পরিষদ এবং সভাপতি, জেলা আইনজীবী সমিতি।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান গণতান্ত্রিক ধারা এবং 'জুলাই বিপ্লব'-এর চেতনা ও সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বিএনপি সরকার ও দলের প্রতিটি কর্মী দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আগামী রোববারের মূল কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় 'জুলাই সনদ'-এর বার্তা পৌঁছে দিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় কাঁঠালিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষসারির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন